News Flash

Image

Rally : কুলাইয়ে বৌদ্ধ বিহারের উদ্যোগে রেলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ কুলাই মহামুনি বৌদ্ধ বিহারের উদ্যোগে সোমবার এক সুসজ্জিত রেলি সংগঠিত করা হয়৷ রেলি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ রেলি শেষে মহামুনি বৌদ্ধ বিহারের পক্ষ থেকে হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়৷ এই রেলি এবং ফল মিষ্টি বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সামাজিক ও ধর্মীয় রীতিনীতি হিসেবেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মহামুনি বৌদ্ধ বিহারের তরফ থেকে জানানো হয়েছে৷ আগামী দিনেও ধর্মীয় কার্যকলাপের পাশাপাশি এ ধরনের সামাজিক কর্মসূচি সংগঠিত করা হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়৷ এদিনের রেলি থেকে শান্তি সম্প্রীতি এবং বিশ্ব সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়েছে৷

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top