News Flash

Image

BSF : বিএসএফের আইজি’র মৈত্রী সেতু পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের  ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু পরিদর্শন করেছেন বিএসএফ এর আইজি সুমিত শারণ৷ মৈত্রী সফর সফরকালে বিএসএফের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য দীর্ঘদিন ধরেই মৈত্রী সেতু নির্মাণ কাজ সম্পন্ন করে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে৷ এই সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু হলে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুনিপুণ হওয়ার পাশাপাশি উভয় দেশের মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক আরো  উন্নত হবে৷

মৈত্রী সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলেও ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে যাতায়াতের জন্য অন্যান্য পরিকাঠামো এখনো সম্পূর্ণ ভাবে সম্পন্ন হয়নি৷ ইতিমধ্যে এসব পরিমাণ কাঠামো উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে৷ সীমান্ত এলাকায় নিরাপত্তা দায়িত্ব রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী৷ নির্মাণকাজে যাতে কোনো ধরনের ব্যাঘাত ঘটতে না পারে সেজন্য বিএসএফ তৎপরতা অব্যাহত রেখেছে৷ যাবতীয় বিষয় খতিয়ে দেখতে বিএসএফের আইজির এই সফর বলে জানা গেছে৷

বিএসএফ এর আইজি এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেও ইঙ্গিত মিলেছে৷ যতদূর জানা গেছে বিভিন্ন পরিকাঠামোর কাজ যত শীঘ্রই সম্পন্ন হবে ততই দু’দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়ার জন্য প্রয়াস থাকবে৷ দু’দেশের মধ্যে যাতায়াত যাতে শীঘ্রই শুরু করা যায় সে বিষয়ে খতিয়ে দেখতে বিএসএফের আইজির এই সফর বলে জানা গেছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top