News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : জাতীয় সড়কে লরি আটকে বিস্তর গাঁজা উদ্ধার করল আমবাসা থানার পুলিশ, ধৃত দুই
Image

Arrested : জাতীয় সড়কে লরি আটকে বিস্তর গাঁজা উদ্ধার করল আমবাসা থানার পুলিশ, ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কে আমবাসা থানা এলাকার বেত বাগানে একটি লরি আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ৷ লরি চালক এবং সহ চালককেও গ্রেফতার করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কে বেত বাগান এলাকায় একটি লরি আটক করে তল্লাশি চালায়৷ বাড়িতে তল্লাশি চালিয়ে ৬১ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা হয়৷ উদ্ধার করা গাজার পরিমান সাতশত ৩২ কেজি৷

জানাযায় রাজ্য থেকে এই গাঁজা বোঝাই করে বহিররাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল৷ পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে জাতীয় সড়কে লরিটি আটক করে তল্লাশি চালানোর ফলে পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে৷ লরি চালক এবং সহচালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আমবাসা থানার পুলিশ৷ তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গাজার উৎস স্থল উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে৷ এই গাঁজা পাচার চক্রের কারা জড়িত রয়েছে তাদের নাম ধাম উদ্ধার করে তাদেরকে জালে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ৷

পুলিশের পদস্থ আধিকারিকরা আটক করা গাড়ির চালক এবং সহ চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন৷ উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে৷ গাঁজা চাষ এবং পাচার বাণিজ্য বন্ধ করার জন্য কড়া নির্দেশ জারি করা হয়েছে৷ অথচ সরকারি নির্দেশ উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক হারে গাঁজা চাষ হচ্ছে এবং উৎপাদিত গাজা বহিররাজ্যে প্রতিনিয়ত নানা কৌশলে পাচার হচ্ছে৷

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top