News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest : অসমে ডলু চা বাগানে শ্রমিকদের উপর হামলায় ত্রিপুরায় বিক্ষোভ
Image

Protest : অসমে ডলু চা বাগানে শ্রমিকদের উপর হামলায় ত্রিপুরায় বিক্ষোভ

আগরতলা, ১৬ মে : অসমের ডলু চা-বাগানে আন্দোলনরত শ্রমিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার ত্রিপুরায় বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। রাজধানী আগরতলায় গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে শামিল হয়েছে নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ ত্রিপুরা স্টেট কাউন্সিল। পরবর্তীতে এনসিসি থানার পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করে এডি নগর পুলিশ লাইনে নিয়ে গেছে। 

সংগঠনের কার্যকর্তাদের অভিযোগ, অসমের কাছাড় জেলার ডলু চা বাগানকে ধ্বংস করে সেখানে বিমানবন্দর প্রতিষ্ঠা করার জন্য উদ্যত হয়েছে সরকার। যার বিরোধিতা করেছেন অসমের চা বাগানের শ্রমিকরা। জনৈক কার্যকর্তা বলেন, ডলু চা বাগানের ৭৩০ হেক্টর চাপাতা গাছের চারাকে ২০০ জেসিবি দিয়ে নষ্ট করা হয়েছে। ফলে প্রায় ২ হাজার শ্রমিকের রুজি-রুটিতে টান পড়েছে। গত বৃহস্পতিবার থেকে শ্রমিকদের চা বাগানের ভেতরেই আটকে রাখা হয়েছে বলে অভিযোগ।

 তাঁর দাবি, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ ত্রিপুরায় বিক্ষোভ প্রদর্শন করতে গেলে কর্মসূচি শুরু করার আগেই নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ ত্রিপুরা স্টেট কাউন্সিলের কার্যকর্তাদের গ্রেফতার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। যদিও পরবর্তী সময় তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।

Releated Posts

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

বকেয়া বিলের দাবিতে সিপাহীজলায় এজিএমকে ঘেরাও ঠিকাদারদের, ১০ এপ্রিল থেকে কাজ বন্ধের হুঁশিয়ারি

বিশালগড়, ৬ এপ্রিল: বকেয়া বিলের দাবিতে সিপাহীজলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসের এজিএম মৃত্যুঞ্জয় দাসকে ঘেরাও করলেন ইলেকট্রিক ঠিকাদাররা।…

ByByReshmi Debnath Apr 6, 2026

জনগণের টাকার আদ্য শ্রাদ্ধ করছে পুর পরিষদ, অভিযোগে সরব কংগ্রেস বিধায়ক বিরজিৎ

কৈলাসহর, ৬ এপ্রিল: কৈলাসহর পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করতে যাচ্ছেন কৈলাসহর ৫৩ বিধানসভার বিধায়ক বিরজিৎ সিনহা। আজ…

ByByReshmi Debnath Apr 6, 2026

আগরতলা-গৌহাটি বাসে তল্লাশি, ২ কেজির বেশি গাঁজাসহ আটক এক

আগরতলা, ৬ এপ্রিল: রবিবার রাতে আগরতলা থেকে গৌহাটিগামী একটি যাত্রীবাহী বাসে রুটিন তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় এক…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top