News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ব্যাটে গোবিন্দ, বলে জিতেন্দ্র, দুর্দান্ত জয় তুইকর্মা যুব সংস্থার
Image

Cricket : ব্যাটে গোবিন্দ, বলে জিতেন্দ্র, দুর্দান্ত জয় তুইকর্মা যুব সংস্থার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মে।। গোবিন্দ রিয়াং-এর ঝড়ো অর্ধশতরান এবং জিতেন্দ্র রিয়াং এর বিধ্বংসী বোলিংয়ে জয় পেলো তুইকর্মু যুব সংস্থা। ১০২ রানের বড় ব্যবধানে পরাজিত করলো কুষারঘাট তরুণ সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রবিবার বাইখোরা স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে তুইকর্মু যুব সংস্থার গড়া ২৩২ রানের জবাবে কুষারঘাট তরুণ সঙ্ঘ ১৩০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের গোবিন্দ রিয়াং ৭০ রান এবং জিতেন্দ্র রিয়াং ৫ উইকেট পেয়েছেন।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে তুইকর্মু যুব ক্লাব ৪২.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান করে। দলের পক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ২২ গজে ঝড় তুলেন গোবিন্দ রিয়াং। দলের অন্য ব্যাটসম্যানরা যখন কার্যত ব্যার্থ তখন গোবিন্দ-‌র চওড়া ব্যাট কার্যত শাসন করেন বিপক্ষের বোলারদের। গোবিন্দ রুখে না দাঁড়ালে তুই কর্মু যুব সংস্থার স্কোর ১৫০ রানের গন্ডি পার হতো না। গোবিন্দ ৫৯ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০ রান করেন। এছাড়া দলের পক্ষে নীরেন্দ্র রিয়াং ৭৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৮ (‌অপ:‌), শুভঙ্কর রিয়াং ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ‌২৪, ইংল্যান্ড রিয়াং ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং সঞ্জীৎ দেববর্মা ৩২ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান পায়। কুষারঘাট তরুণ সঙ্ঘের পক্ষে দেবব্রত পাল (‌৪/‌৪২), দ্বীপজয় দেবনাথ (‌৩/‌৫৭) এবং দীপেন্দু লস্কর (‌২/‌৩৬) সফল বোলার।

জবাবে খেলতে নেমে জিতেন্দ্র রিয়াং (‌৫/‌৪৯) দুরন্ত বোলিংয়ে ১৩০ রানে গুটিয়ে যায় তুষারঘাট তরুণ সঙ্ঘ। দলের পক্ষে প্রাঞ্জীব সরকার ৪৯ বল খেলে ৬ টি  বাউন্ডারির সাহায্যে ‌‌৪৯, আকাশ কর ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং সাগর নম:‌ ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। তুইকর্মু যুব সংস্থার পক্ষে জিতেন্দ্র ছাড়া বিকাশ দেববর্মা (‌৩/‌৪৭) সফল বোলার। ‌

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top