News Flash

Image

Arrested : নেশা কারবারি গ্রেপ্তার বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ দীর্ঘদিন পলাতক থাকার পর এনডিপিএস মামলায় অভিযুক্ত নেতাজি নগরের বাসিন্দাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করলো বিশালগড় থানার পুলিশ৷

ঘটনার বিবরণ দিয়ে বিশালগড় থানার পুলিশ জানিয়েছে দীর্ঘদিন পলাতক থাকার পর এনডিপিএস মামলার জড়িতকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷ আটক নেশা কার বাড়ির নাম তপন বণিক৷  বিশালগড় থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে রবিবার সকাল ৯ টা ২৫ মিনিট নাগাদ নিজ বাড়ি থেকে৷ সংবাদে প্রকাশ গত ৪মে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাম দাসের নেতৃত্বে নামার বাজার এলাকায় তপন বণিকের দোকানে নেশা বিরোধী অভিযান চালিয়ে ১৬০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করে৷ পরবর্তী সময় তপন বনিক দোকান থেকে গা ঢাকা দেয়৷

দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার সকাল ৯টা ২৫ মিনিট নাগাদ বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে তপন বণিকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে৷ তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

আইএএস অফিসার অভিষেক চন্দ্রের বিরুদ্ধে ১৪.৫৫ কোটি টাকার প্রতারণার অভিযোগে এফআইআর

আগরতলা, ৪ জুলাই : ত্রিপুরা সরকারের জ্যেষ্ঠ আইএএস কর্মকর্তা অভিষেক চন্দ্র-এর বিরুদ্ধে প্রায় ১৪ কোটি ৫৫ লাখ টাকার…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

বেহাল বামুটিয়া কালীবাজার, নোংরা পরিবেশ ও অচল শৌচালয়ে ক্ষোভে ক্রেতা-বিক্রেতারা

আগরতলা, ৩ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালীবাজারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Jul 4, 2026

স্বাধীনতার ৭৯ বছর পরও বিশুদ্ধ পানীয় জল অধরা, পাহাড়ি ছড়ার দূষিত জলেই তৃষ্ণা মেটাচ্ছেন নোনাছড়ার বাসিন্দারা

আগরতলা, ৩ জুলাই: একবিংশ শতাব্দীর ডিজিটাল ভারত, উন্নয়নের নানা পরিসংখ্যান আর স্মার্ট গ্রামের স্বপ্নের মাঝেও খোয়াই জেলার তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Jul 4, 2026

১৬তম অর্থ কমিশনের জাতীয় কর্মশালায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করলেন মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর

আগরতলা, ৩ জুলাই: কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৬তম অর্থ কমিশনের সুপারিশ বিষয়ক জাতীয়…

ByByReshmi Debnath Jul 4, 2026
Scroll to Top