News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death : ইঁদুর মারার ওষুধ খেয়ে মর্মান্তিক মৃত্যু শিশুর
Image

Death : ইঁদুর মারার ওষুধ খেয়ে মর্মান্তিক মৃত্যু শিশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ বক্সনগর এলাকায় নিজ বাড়িতেই পরিবারের লোকজনদের অলক্ষ্যে এক শিশু ইঁদুরের জন্য ঘরে মজুত রাখা বিষ খেয়ে ফেলে৷ তাতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে৷ বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজনর তড়িঘড়ি শিশুটিকে  স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷

স্থানীয় বক্সনগর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গেই আইজিএম হাসপাতালে স্থানান্তর করা হয়৷ শিশুদের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটতে থাকায় আইসিএম হাসপাতাল থেকে শিশুটিকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়৷ মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি৷

মৃত অবুঝ শিশুটির নাম কৌশিক পাল৷ জিবি হাসপাতালে ময়না তদন্তের পর শিশুর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ শিশুটির মৃত্যুতে মা বাবা ছোট আত্মীয়-পরিজন শোকে পাথর হয়ে গেছেন৷ কারোর শান্তনার বানী তাদের কখনও হৃদয়কে স্পর্শ করছে না৷ সন্তানকে হারিয়ে মা-বাবা উন্মাদ প্রায়৷

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top