News Flash

  • Home
  • বিদেশ
  • Covid19 : উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে, তিন দিনে আক্রান্ত আট লাখের বেশি
Image

Covid19 : উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে, তিন দিনে আক্রান্ত আট লাখের বেশি

পিয়ংইয়ং, ১৫ মে (হি.স.) : উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। মাত্র তিন দিনের মধ্যে উত্তর কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৬২০। যাঁদের মধ্যে ৩ লক্ষ ২৪ হাজার ৫৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেষ ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৫ জনের। পরিস্থিতি সামাল দিতে আগেই দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে কিম জং প্রশাসন।

দু’দিন আগে কোভিডে প্রথম মৃত্যু ঘিরে উত্তর কোরিয়ার সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে স্বাস্থ্যকর্তাদের চিন্তা আরও বাড়িয়ে তুলেছে সংক্রামিতের সংখ্যার চাপ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিনে সব মিলিয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে করোনায়।


এই পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউনে কড়াকড়ি শুরু করেছে উত্তর কোরিয়া। পণ্য উৎপাদন থেকে পণ্য পরিবহণ— সব কিছু আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর কোরিয়া প্রশাসনের দাবি, ওমিক্রন রূপের দাপাদাপিতে হু হু করে সংক্রমণ বাড়ছে দেশে। বিশেষজ্ৎদের অবশ্য দাবি, করোনা ঠেকানোর ব্যাপারে উত্তর কোরিয়ার উদাসীনতা রয়েছে। প্রথম স্ফীতির পরও কিমের দেশে এ পর্যন্ত করোনা টিকাকরণ হয়নি। করোনা পরীক্ষাতেও জোর দেওয়া হয়নি।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top