News Flash

Image

Accident : দূর্ঘটনায় আহত পথচারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ মেয়ের বাড়িতে বেড়াতে এসে গুরুতর জখম এক পিতা৷ বাসের ধাক্কায় গুরুতর জখম হন তিনি৷  শুক্রবার বিশ্রামগঞ্জ থানাধীন পাথালিয়াঘাট ভিলেজের ওয়ারেংবাড়ি এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন অম্পির চিরন্তন দেববর্মা৷

রাস্তা পারাপারের সময় হঠাৎ এই দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়৷ বাসের ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়েন চিরন্তন দেববর্মা৷ তড়িঘড়ি প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা উভয়ই ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় চিরন্তন দেববর্মাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন৷ ওই ব্যক্তির অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা গেছে৷

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top