News Flash

Image

CPIM : পানিসাগরে জিএমপির কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ সিপিআইএম পানিসাগর পার্টি অফিস হলগৃহে ১৩ মে  বেলা ১১ টায় শুরু হয়ে বিকাল ২ ঘটিকা পর্যন্ত চলে কনভেনশন৷ সভাপতি মন্ডলীতে ছিলেন দেবচান মানিক হালাম, রামবাবু রিয়াং, মনিবাবালা চাকমা৷  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা, কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেন্দ্র রিয়াং মহকুমা সম্পাদক ললিত কুমার রিয়াং, তালচুংরাম হালাম বারেন্দ্র রিয়াং৷

সভায় মহকুমা সম্পাদক শুরুতেই রিপোর্ট উত্থাপন করেন৷পরবর্তী সময়ে মহকুমার পাঁচটি অঞ্চল থেকে রিপোর্টের উপর আলোচনা করেন৷ উদয় মানিক রিয়াং , অরুন জয় রিয়াং, তালচুংরাম হালাম, ধন্যরাম রিয়াং, কুবলেনমান হালাম৷ কৃষক নেতা শীতল দাস,  পরিশেষে সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা রাজ্যের সার্বিক পরিস্থিতি ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি সমূহের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন৷ ইদানিং কালের মধ্যে একটি সাড়া জাগানো কনভেনশন পানিসাগর মহকুমায় অনুষ্ঠিত হয়৷ কনভেনশনে সিআইটিইউ রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য অজিত দাস সহ অন্যান্য গণসংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন৷

Releated Posts

সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…

ByByNews Desk Jul 4, 2026

আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের

আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…

ByByNews Desk Jul 4, 2026

দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়

শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…

ByByNews Desk Jul 4, 2026

আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top