News Flash

  • Home
  • মুখ্য খবর
  • TSECL : বিদ্যুৎ নিগমের কর্মীদের ৪০ শতাংশ বেতন আটকে রাখায় ডেপুটেশন, বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস
Image

TSECL : বিদ্যুৎ নিগমের কর্মীদের ৪০ শতাংশ বেতন আটকে রাখায় ডেপুটেশন, বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস

আগরতলা, ১৩ মে (হি. স.) : ৪০ শতাংশ বেতন আটকে রাখার প্রতিবাদে আজ বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ারদের সংগঠন আজ ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টরের কাছে ডেপুটেশন প্রদান করেছেন। প্রযুক্তিগত ত্রুটির দায় কর্মচারীদের ঘাড়ে চাপানো অন্যায় দাবি করে অবিলম্বে বকেয়া মিটিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে। তাঁদের দাবির যৌক্তিকতা স্বীকার করে আগামী মাসের বেতনের সাথে বকেয়া ৪০ শতাংশ মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ার সংগঠনের সভাপতি কৃষ্ণপদ সরকার।

প্রসঙ্গত, বিল আদায়ে গাফিলতি এবং ত্রুটির দায়ে বিদ্যুৎ নিগম কয়েকজন ইঞ্জিনিয়ারের বেতনের ৪০ শতাংশ কেটে রাখা হচ্ছিল। কিছুদিন পূর্বে  ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ারদের মধ্যে ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদাধিকারীদের বেতনের ৪০ শতাংশ আটকে রাখা হয়েছে। মূলত, কিসের ভিত্তিতে এই ৪০  শতাংশ বেতন আটকে রাখা হয়েছে সেই ব্যাপারে ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে আলোচনা করতেই এদিনের এই ডেপুটেশন বলে জানান পাওয়ার ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার কৃষ্ণপদ সরকার। এছাড়াও এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন পাওয়ার ইঞ্জিনিয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুরোজ চক্রবর্তী সহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে কৃষ্ণপদ বাবু জানান, বেতন আটকে বিরুদ্ধে যুক্তি নিগমের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর মেনেছেন। প্রযুক্তিগত ত্রুটির কারণেই সমস্যা হয়েছে এই যুক্তি তিনি মেনে নিয়েছেন। সাথে আশ্বস্ত করেছেন, আগামী মাসে বেতনের সাথে বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কৃষ্ণপদ সরকার জানান, বিদ্যুৎ পরিষেবা উন্নতির জন্য গুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের স্বার্থে বিদ্যুৎ নিগম ওই প্রস্তাব মেনে উদ্যোগী হবে।

Releated Posts

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top