News Flash

  • Home
  • বিদেশ
  • Elon Musk : টুইটার কেনার চুক্তি সাময়িক মুলতুবি রাখা হয়েছে, জানালেন এলন মাস্ক
Image

Elon Musk : টুইটার কেনার চুক্তি সাময়িক মুলতুবি রাখা হয়েছে, জানালেন এলন মাস্ক

নিউইয়র্ক, ১৩ মে (হি.স.) : মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনা আপাতত স্থগিত রাখছেন এলন মাস্ক। শুক্রবার জানালেন ধনকুবের এলন মাস্ক নিজেই। টুইট করেই তিনি জানিয়েছেন, স্প্যাম/ভুয়ো অ্যাকাউন্টগুলি প্রকৃতপক্ষে ৫ শতাংশেরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে, এমন ক্যালকুলেশন সমর্থন করে টুইটার চুক্তি সাময়িকভাবে হোল্ডে রাখা হয়েছে।

ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে প্রথম থেকেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আসছেন মাস্ক। নয়া ত্রৈমাসিকে ১ কোটি ৩০ লক্ষ নতুন টুইটার ব্যবহারকারী বেড়েছে। তার মধ্যে মাস্কের টুইটার কেনার আগে পর্যন্ত সংস্থাটি বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন হয়। যেমন, মাস্ক টুইটার কেনার পর বিজ্ঞাপনদাতারা আর টুইটারে ব্যয় করবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দেয়। যদিও গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান ইলন মাস্ক। প্রায় ৪,৪০০ কোটি ডলারে এই সংস্থাটি কেনেন তিনি। টুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের অর্থ ঋণ নিয়েছেন নয়া মালিক মাস্ক। তা শোধ করার জন্য শেষ পর্যন্ত তাঁকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকার ধনকুবের। পাশাপাশি, খরচ কমানোর উদ্দেশ্যে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ঋণদাতা সংস্থাগুলিকে জানিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে এলন মাস্ক নিজেই জানালেন, টুইটার কেনা আপাতত স্থগিত রাখছেন তিনি।

Releated Posts

নেপালে হিমলুং বেস ক্যাম্পে তুষারধস, মৃত অন্তত ৪, নিখোঁজ ১২

কাঠমান্ডু, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের পশ্চিমাঞ্চলীয় পার্বত্য জেলা মানাংয়ে মাউন্ট হিমলুংয়ের বেস ক্যাম্প এলাকায় তুষারধসে অন্তত চারজনের মৃত্যু…

ByByNews Desk Sep 28, 2026

বাংলাদেশে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, ২৭ জনকে জেলে পাঠাল আদালত

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অভিযান ঘিরে উত্তেজনার মধ্যেই ঢাকার জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের ঘটনায়…

ByByNews Desk Sep 28, 2026

এআই-এর কারণে একশো কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে একশো কোটি মানুষের…

ByByNews Desk Sep 28, 2026

বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় পেল ভারত, আমেরিকায় নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শূন্য শুল্ক

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কয়েকটি নির্দিষ্ট উপকরণের ক্ষেত্রে শূন্য মার্কিন শুল্কের সুবিধা পাওয়ার…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top