News Flash

  • Home
  • দিনের খবর
  • নিরাপত্তাহীনতায় ভুগছেন কাশ্মীরি পণ্ডিতরা, গণ পদত্যাগের হুঁশিয়ারি
Image

নিরাপত্তাহীনতায় ভুগছেন কাশ্মীরি পণ্ডিতরা, গণ পদত্যাগের হুঁশিয়ারি

শ্রীনগর, ১৩ মে (হি.স.): নতুন করে নিরাপত্তাহীনতায় ভুগছেন কাশ্মীরে বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতরা। জম্মু-কাশ্মীরের বদগাম জেলায় জঙ্গি হামলায় কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের মৃত্যুর পর থেকে তাঁদের ভয় আরও বেড়েছে। নিরাপত্তা প্রদান না করা হলে, গন পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন কাশ্মীরি পন্ডিতরা। শুক্রবার সকালে বদগাম জেলার শেখপোরা এলাকায় বিক্ষোভ দেখান কাশ্মীরি পণ্ডিতরা।

একজন কাশ্মীরি পণ্ডিত জানিয়েছেন, “উপ-রাজ্যপাল প্রশাসনের উচিত আমাদের নিরাপত্তা দেওয়া। অন্যথায় আমরা নিজ নিজ পদ থেকে গণ পদত্যাগ করব।” উল্লেখ্য, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের বদগাম জেলার চাদোরা গ্রামে তহশিলদারের অফিস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুলি লেগে রাহুল ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়, তিনি তহশিলদার অফিসের কর্মী ছিলেন। রাহুল ভাটের মৃত্যুর পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন কাশ্মীরে বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতরা।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top