News Flash

  • Home
  • বিদেশ
  • Blast: করাচিতে আইইডি বিস্ফোরণে মৃত্যু পথচারীর, আহত কমপক্ষে ১৩ জন
Image

Blast: করাচিতে আইইডি বিস্ফোরণে মৃত্যু পথচারীর, আহত কমপক্ষে ১৩ জন

করাচি, ১৩ মে (হি.স.): পাকিস্তানের করাচির ব্যস্ততম সদর এলাকায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন পথচারী। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। বৃহস্পতিবার রাতে এই বিস্ফোরণ হয়েছে। একটি মোটরবাইকে রাখা ছিল আইইডি বিস্ফোরকটি, বিস্ফোরণটি ঘটেছে সদরের বাণিজ্যিক এলাকায়। শহরের প্রাচীনতম ইউনাইটেড বেকারির কাছে দাউদ পোতা রোডে রেস্তোরাঁ এবং খাবারের দোকান থাকার কারণে রাতে এই এলাকায় ভিড় থাকে।

বৃহস্পতিবারের এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজন পথচারীর এবং ১৩ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি। ভেঙে গিয়েছে সংলগ্ন কয়েকটি ভবনের জানলার কাঁচ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম-উমর সিদ্দিকী। তিনি জিন্নাহ হাসপাতালে ট্রেনি অপারেশন থিয়েটার টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মুশতাক আহমেদ মাহার মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহকে জানিয়েছেন, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছিল।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top