News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake: ৩.৫ তীব্রতার ভূমিকম্পে কাঁপল হিমাচলের চাম্বা, ধরমশালার অদূরেই কম্পন
Image

Earthquake: ৩.৫ তীব্রতার ভূমিকম্পে কাঁপল হিমাচলের চাম্বা, ধরমশালার অদূরেই কম্পন

শিমলা, ১৩ মে (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চম্বা জেলা। শুক্রবার সকাল ৭.৪৬ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় চম্বা জেলায়, ধরমশালার অদূরেই কম্পন টের পাওয়া যায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শুক্রবার সকাল ৭.৪৬ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় চম্বা জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩২.৭১ অক্ষাংশ ও ৭৬.১২ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে।

হিমাচল প্রদেশের ধরমশালা থেকে ৫৭ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এছাড়াও পঞ্জাবের অমৃতসর থেকে ১৬৭ কিলোমিটার উত্তর-পূর্বে, জম্মু-কাশ্মীরের পহেলগাম থেকে ১৬৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ও রাজৌরি থেকে ১৮৩ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ছিল উৎসস্থল। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top