News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Malaria : ধলাইয়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, জেলা হাসপাতালে ভরতি পাঁচ
Image

Malaria : ধলাইয়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, জেলা হাসপাতালে ভরতি পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ ধলাই জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে৷ ধলাই জেলা হাসপাতালে বর্তমানে পাঁচজন ম্যালেরিয়া আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে৷ গত কিছুদিন আগে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছিল৷

উল্লেখ্য এই মরশুমে প্রতিবছরই রাজ্যের পাহাড়ি এলাকাগুলিতে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেয়৷ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর ম্যালেরিয়ার প্রকোপ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ প্রতিবছরই ম্যালেরিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য স্বাস্থ্য দপ্তর বিশেষ করে প্রত্যন্ত এলাকার জনগণের মধ্যে প্রচার কর্মসূচী সংগঠিত করে থাকে৷ এছাড়া প্রত্যেকটি হাসপাতালে এবং স্বাস্থ্য কেন্দ্রে ম্যালেরিয়া প্রতিহত করতে পর্যাপ্ত পরিমাণ ওষধ মজুত রাখা হয়৷ স্বাস্থ্য দপ্তর নানা পদক্ষেপ গ্রহণ করলেও এই মরশুমে ম্যালেরিয়া মোকাবেলা করা রীতিমতো চ্যালেঞ্জ এর বিষয় হয়ে দাঁড়ায়৷ এবছরও তা থেকে ব্যতিক্রম নয়৷ কখন কোথায় ছড়িয়ে পড়ে তা আগাম বলা মুশকিল৷ তবে বেশ কিছু চিহ্ণিত অঞ্চলে স্বাস্থ্য দপ্তর আগাম ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য শিবির এর আয়োজন করে থাকে৷ ফলে আগের মত এখনকার সময়ে ম্যালেরিয়ার ব্যাপক প্রাণহানির সম্ভাবনা থাকেনা৷ শুধু উপজাতি অংশের মানুষ নয়, সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সহ অন্যান্য ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন৷

এবছর এখনো পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেলেও ব্যাপকহারে ছড়িয়ে পড়ার তেমন কোনো খবর নেই বলে স্বাস্থ্য দপ্তর থেকে দাবি করা হয়েছে৷ ধলাই জেলার কয়েকটি স্থানে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর এর পরিপ্রেক্ষিতে ওইসব এলাকায় স্বাস্থ্য শিবির এবং পর্যাপ্ত পরিমাণে ঔষধপত্র মজুদ রাখার ব্যবস্থা করা হয়েছে৷ পাশাপাশি ম্যালেরিয়া মোকাবেলায় ডিডিটি স্প্রে করা সহ উপজাতীয় অংশের মানুষের মধ্যে মশারি বিতরণ করা হচ্ছে৷

Releated Posts

সোনামুড়ায় সড়ক ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

আগরতলা, ২ জুলাই: দীর্ঘদিনের সড়ক ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার সোনামুড়া নগর পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডের…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

মোহনপুরে রেশন দোকান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুলে সারপ্রাইজ পরিদর্শন, ধরা পড়ল একাধিক অনিয়ম

আগরতলা, ২ জুলাই: মোহনপুর মহকুমার অধীন বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন রেশন দোকান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বিদ্যালয়ে সারপ্রাইজ…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

একই রাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার রাবার শীট উধাও; আতঙ্কে তেবাড়িয়া

আগরতলা, ২ জুলাই: বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায় একই রাতে দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 2, 2026

উত্তর ত্রিপুরায় ‘মেধাবীদের সঙ্গে চা-আড্ডা’ – য় জেলা প্রশাসন, ৪৪ কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা

ধর্মনগর প্রতিনিধি: উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর সার্কিট হাউসে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান ‘মেধাবীদের সঙ্গে চা-আড্ডা’।…

ByByReshmi Debnath Jul 2, 2026
Scroll to Top