News Flash

  • Home
  • দেশ
  • Accident: ছত্তিশগড়ে গাড়ি উল্টে ৩ জনের মৃত্যু, আহত ১৮
Image

Accident: ছত্তিশগড়ে গাড়ি উল্টে ৩ জনের মৃত্যু, আহত ১৮

রায়পুর, ১২ মে (হি.স.) : বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসা একটি গাড়ি ছত্তিশগড়ের ধোধোই চকের কাছে উল্টে যাওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সহকারী সুপারিনটেনডেন্ট পুলিশ (এএসপি) সঞ্জয় মহাদেব জানিয়েছেন, মৃতদের নাম ভুবন জোশী (৬৫), সারজু ট্যান্ডন (২১) এবং রাজ ট্যান্ডন (২২)।

পুলিশ জানায়, গান্দাই গ্রামের রাস্তায় একটি গবাদি পশু দেখতে পেয়ে চালক গাড়িটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ভুবন জোশী মারা যান। আর অন্যান্য আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।এদের মধ্যে সারজু ট্যান্ডন এবং রাজ ট্যান্ডন হাসপাতালে মারা যায়।
জানা গিয়েছে, গাড়িতে প্রায় ২০-২৫ জন লোক পাঁচদেওয়ারীতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। গাড়ি ধোধোই চকের কাছে হঠাৎ একটি গবাদিপশু রাস্তায় চলে আসে। তখনই ভারসাম্য হারিয়ে গাড়ি উল্টে যায়। এই ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top