News Flash

  • Home
  • খেলা
  • Table Tennis : প্রাক্তন কোচ ও পূর্বোত্তর টেবিল টেনিসে পদক জয়ী খেলোয়াড়রা সংবর্ধিত
Image

Table Tennis : প্রাক্তন কোচ ও পূর্বোত্তর টেবিল টেনিসে পদক জয়ী খেলোয়াড়রা সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে।। মনোজ্ঞ এক অনুষ্ঠানে সংবর্ধিত হলেন পদক জয়ী টেবিল টেনিস খেলোয়াড়রা। বুধবার। নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের টি টি হলে। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সঙ্গে সংবর্ধিত হলেন রাজ্যের ৪ স্বনামধন্য প্রাক্তন টি টি কোচ। পশ্চিম জেলা টেবিল টেনিস সংস্থা এবং টেবিল টেনিস ফ্যামেলির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। সদ্য সমাপ্ত মনিপুরের ইম্ফলে অনুষ্ঠিত ‘‌আজাদিকা অমৃত মহোৎসব’ পূর্বোত্তর ক্রীড়ায় টেবিল টেনিসে বালকদের দলগত ইভেন্ট এবং ডাবলসে ত্রিপুরা ব্রোঞ্জ পদক জয় করেছিলো ত্রিপুরা। খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে এদিনের সংবর্ধনা অনুষ্ঠান।

২৮ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত মনিপুরের ইম্ফলে হয়েছিলো পূর্বোত্তর ক্রীড়ার আসর। তাতে টেবিল টেনিসের ত্রিপুরা দলে ছিলেন রামিজ রাজা খান, অরিজিৎ দে, জয়দীপ সাহা, সব্যসাচী পাল এবং প্রান্তজিৎ রায়। সঙ্গে সংবর্ধনা জানানো হয়েছে ত্রিপুরা দলের কোচ আশিষ চৌধুরি এবং ম্যানেজার কমলপুরের বিজয় দেব-‌কে।

এছাড়া টি টি ফ্যামেলির পক্ষে থেকে সংবর্ধনা জানানো হয়েছে প্রাক্তন ৪ স্বনামধন্য কোচ ডা:‌ প্রণতি মোদক, কিশোর ভট্টাচার্য, ইলা পাল এবং অরবিন্দ ঘটককে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব দিব্যেন্দু দত্ত এবং অ্যাথলেটিক্স কোচ নিখিল সাহা।  ‌সংবর্ধনা পেয়ে আপ্লুত খেলোয়াড়রা। আগামীদিনে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ত্রিপুরাকে আরও পদক এনে দেওয়া নিয়ে বদ্ধপরিকর সকলেই। পদক জয়ে আত্মতুষ্টির কোনও স্থান নেই। আগামীতি আরও ভালো খেলতে হবে। তা মাথায় রেখেই প্রতিনিয়ত অনুশীলন করতে হবে খেলোয়াড়দের উদ্দেশ্যে একথা বলেন উপস্থিত অতিথিরা।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top