News Flash

  • Home
  • প্রধান খবর
  • J P Nadda: রাজস্থানের সম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছেন অশোক গেহলট : জে পি নাড্ডা
Image

J P Nadda: রাজস্থানের সম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছেন অশোক গেহলট : জে পি নাড্ডা

হনুমানগড়, ১১ মে (হি.স.): আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার বিরোধীদের আক্রমণে বিদ্ধ হচ্ছে অশোক গেহলট সরকার। এবার রাজস্থানের হনুমানগড়ের জনসভা থেকে অশোক গেহলট সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডার কথায়, আগে সংস্কৃতি, তৃপ্তি, শান্তি এবং উন্নয়নের জন্য পরিচিত ছিল রাজস্থান। কিন্তু অশোক গেহলট রাজস্থানের সম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছেন।

রাজস্থানের হনুমানগড়ে এদিন বিজেপি রাজস্থানের জেলা কার্যালয়ের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জে পি নাড্ডা। ১০টি কার্যালয়ের এদিন উদ্বোধন হয়েছে ও ৪টি কার্যালয়ের শিলান্যাস হয়েছে। রাজস্থানেও ডাবল ইঞ্জিনের সরকারের আহ্বান জানিয়ে দলীয় কর্মীদের উদ্দেশে নাড্ডা বলেছেন, “আমি রাজস্থানের কর্মীদের অনুরোধ করতে এসেছি যে, রাজস্থানেও একটি ডাবল ইঞ্জিন সরকার দরকার। জনসাধারণ কেমন আছেন, তাতে কিছু আসে-যায় না রাজস্থানের কংগ্রেস সরকারের।” নাড্ডা এদিন আরও বলেছেন, বিধায়ক অথবা সাংসদ হওয়া আমাদের কাছে জনসেবার একটা মাধ্যম, আমরা দেশের সেবা করতে এসেছি, আমরা দেশকে শক্তিশালী করতে এসেছি।”

Releated Posts

অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে জনকল্যাণই ডাবল-ইঞ্জিন সরকারের লক্ষ্য: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): রাজ্যের অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করাই নতুন ‘ডাবল-ইঞ্জিন’ সরকারের একমাত্র লক্ষ্য বলে বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 27, 2026

ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় নিশ্চয়তা ও সংস্কারের কথা তুলে ধরলেন নির্মলা সীতারামন

টরন্টো, ২৭ আগস্ট (আইএএনএস): ভারতের বিনিয়োগবান্ধব নীতি, কর ব্যবস্থায় অধিক নিশ্চয়তা এবং চলমান সংস্কারের কথা তুলে ধরে কানাডার…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা, বিহারে গণ্ডক নদীর জলস্তর নজরে

পটনা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার জেরে উদ্বেগ বেড়েছে বিহারে। দুই অঞ্চলের মধ্যে সংযুক্ত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে বন্যা: দিল্লিতে কন্ট্রোল রুম খুলল অন্ধ্রপ্রদেশ সরকার

অমরাবতী, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে আকস্মিক বন্যা পরিস্থিতির পর সতর্ক অন্ধ্রপ্রদেশ সরকার। নেপালের বন্যা ও ভূমিধসে রাজ্যের কোনও…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top