News Flash

Image

Arrested: জুয়ার সামগ্রী সহ সাত জুয়াড়ি আটক

তেলিয়ামুড়া, ১১ মে : জুয়া বিরোধী অভিযানে গিয়ে বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় পরপর দু-বার অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জান্ডি-মুন্ডা জুয়া খেলার সামগ্রী।

পুলিশ জানিয়েছে, তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় পরপর দু-বার অভিযান চালিয়ে ৭ কুখ্যাত জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা সুকান্ত স্কুল সংলগ্ন এলাকায় জুয়া বিরোধী অভিযানে নেমে জান্ডি-মুন্ডা জুয়া খেলার সামগ্রী সহ হাতেনাতে তিনজনকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে আবারো একই এলাকায় জুয়া বিরোধী অভিযানে নেমে জুয়া খেলার বিপুল পরিমাণের সামগ্রী সহ আরো চার জুয়াড়িকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। অর্থাৎ মোট সাতজনকে  এদিন আটক করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় বুধবার সংঘটিত হতে যাচ্ছে এক চড়ক মেলা। আর এই মেলাকে কেন্দ্র করেই চলছে জুয়ার রমরমা আসর। এ বিষয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ জানান, আটককৃত সাতজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং আগামী দিনেও পুলিশের এ ধরনের জুয়া বিরোধী অভিযান জারি থাকবে।

Releated Posts

সোনামুড়ায় ডিওয়াইএফআই কনভেনশন, শিক্ষা-কর্মসংস্থান ও নেশার বিরুদ্ধে আন্দোলনের ডাক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৫ জুলাই: সিপাহীজলা জেলার সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার কর্মচারী সমন্বয় সমিতির হলঘরে ডিওয়াইএফআই -এর এক…

ByByReshmi Debnath Jul 6, 2026

রাজ্য সফরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব নবজাতক, শিশু ও মায়ের স্বাস্থ্যের উন্নয়নে একাধিক উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৫ জুলাই:রাজ্যে নবজাতক, শিশু ও মায়ের স্বাস্থ্য সুরক্ষা এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর, জনমুখী…

ByByReshmi Debnath Jul 6, 2026

মুহুরীপুরে হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাইখোড়া থানায় স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার মুহুরীপুর এলাকায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায়…

ByByReshmi Debnath Jul 6, 2026

সোনামুড়ায় যৌথ অভিযানে ২০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং সোনামুড়া থানার পুলিশের যৌথ…

ByByReshmi Debnath Jul 6, 2026
Scroll to Top