News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Vidyajyoti Scheme: ত্রিপুরায় আরও একটি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু
Image

Vidyajyoti Scheme: ত্রিপুরায় আরও একটি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু

আগরতলা, ১১ মে : রাজ্যে বিজেপি-জোট সরকার প্রতিষ্ঠার পর একাধিক বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে  ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পরিণত করেছে। এই সকল বিদ্যালয়ে সিবিএসই পাঠ্যক্রম চালু করা হচ্ছে। রাজধানীর অরুন্ধতী নগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়কেও বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে।

বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে সিবিএসই সিলেবাস অনুযায়ী শিক্ষা দান শুরু হয়েছে।

এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডা: মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেট অলক রায়, পুর নিগমের সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ ডা: মানিক সাহা বলেন, খুবই আনন্দের বিষয়, অরুন্ধতী নগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এখন থেকে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইংরেজি মাধ্যমে সিবিএসই পাঠ্যক্রম অনুসারে পঠন পাঠন হবে। দেশের ভালো ভালো স্কুলের ন্যায় এই বিদ্যালয়েও পড়াশুনা হবে।

সাথে তিনি যোগ করেন, পাঠ দানের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন বিদ্যালয়গুলিতে কিভাবে পাঠ দান করতে হবে এই নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।তাঁর দাবি, এতদিন  ধরে শুধু শহরের বেসরকারী বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা সিবিএসই শিক্ষায় পাঠ গ্রহন করত। ফলে পিছিয়ে পড়ত সরকারি বা বাংলা মাধ্যম বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। কিন্তু এখন  রাজ্যের ১০০টি বিদ্যালয়ে এই প্রকল্প চালু হওয়ায় প্রত্যেক শিক্ষার্থীরা  উন্নত শিক্ষায় শিক্ষিত হবে।

Releated Posts

সোনামুড়ায় ডিওয়াইএফআই কনভেনশন, শিক্ষা-কর্মসংস্থান ও নেশার বিরুদ্ধে আন্দোলনের ডাক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৫ জুলাই: সিপাহীজলা জেলার সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার কর্মচারী সমন্বয় সমিতির হলঘরে ডিওয়াইএফআই -এর এক…

ByByReshmi Debnath Jul 6, 2026

রাজ্য সফরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব নবজাতক, শিশু ও মায়ের স্বাস্থ্যের উন্নয়নে একাধিক উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৫ জুলাই:রাজ্যে নবজাতক, শিশু ও মায়ের স্বাস্থ্য সুরক্ষা এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর, জনমুখী…

ByByReshmi Debnath Jul 6, 2026

মুহুরীপুরে হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাইখোড়া থানায় স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার মুহুরীপুর এলাকায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায়…

ByByReshmi Debnath Jul 6, 2026

সোনামুড়ায় যৌথ অভিযানে ২০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং সোনামুড়া থানার পুলিশের যৌথ…

ByByReshmi Debnath Jul 6, 2026
Scroll to Top