News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Murder Case: খুনের মামলায় ফেরার আসামি পুলিশের জালে
Image

Murder Case: খুনের মামলায় ফেরার আসামি পুলিশের জালে

শান্তিরবাজার(ত্রিপুরা), ১১ মে(হি. স.) : খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তি অবশেষে পুলিশের জালে আটক হয়েছেন। শান্তির বাজার থানার ওসির নেতৃত্বে খুনের সাথে জরিত থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শান্তির বাজার থানার ওসি বিশ্বজিত দেববর্মা জানিয়েছেন, ২০২১ সালের ২৬ এপ্রিল শান্তির বাজার মহকুমার পতিছড়ী ড্রপগেইট এলাকায় খুন হয়েছিলেন স্থানীয় বাসিন্দা অজয় নোয়াতিয়া। এই ঘটনার শান্তির বাজার থানায় মামলা দায়ের করা হয়েছিল। মঙ্গলবার রাতে আইলমারা থেকে খুনের সাথে জড়িত থাকার দায়ে বিশু কুমার মুড়াসিংকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শান্তির বাজার থানার পুলিশ।  ওই খুনের ঘটনায় শান্তির বাজার থানায়  ভারতীয় ফৌজদারী দন্ডবিধি ৩০২ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়েছিল। তিনি জানান, ধৃত বিশু কুমার মুড়াসিংহকে বুধবার  বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে।  শান্তির বাজার থানার ওসি-র দাবি, অজয় নোয়াতিয়া হত্যা মামলায় অভিযুক্ত বিশু কুমার মুড়াসিং দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে তার হদিশ পাওয়া গেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top