News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Canceled : বৃষ্টির কারণে লাউস থেকে আগত বিনিয়োগকারীদের কদমতলা সফর বাতিল
Image

Canceled : বৃষ্টির কারণে লাউস থেকে আগত বিনিয়োগকারীদের কদমতলা সফর বাতিল

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ মে৷৷ লাউস থেকে আগর শিল্পে বিনিয়োগের জন্য উত্তর ত্রিপুরা জেলায় প্রতিনিধি দল আসার কথা থাকলেও বৃষ্টির কারণে তা আপাতত বাতিল হয়েছে৷ যদিও মান রাখতে মঙ্গলবার কদমতলা ব্লক এলাকার ত্রিপুরা-অসম সীমান্তের ফুলবাড়ী গ্রামপঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বাসিন্দা তথা অল ত্রিপুরা আগর এ্যাসোসিয়েশনের সম্পাদক আনফর আলির বাড়িতে এক বৈঠকের আয়োজন করা হয়৷

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জাইকা প্রজেক্টের কর্ডিনেটর রাজেশ সাহা, এন সি ই মার্কেট প্রমোশন অফিসার আনন্দ ভট্টাচার্য, জেলা বনআধিকারিক এইচ ভিগনেশ, মহকুমা বনআধিকারিক অক্ষয় ডি বর্দি সহ অল ত্রিপুরা আগর এসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্র নাথ ও সম্পাদক আনফর আলি৷ উল্লেখ্য ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার আগর শিল্পকে বৈধতা দিয়ে ত্রিপুরার বুকে শিল্প স্থাপন করে এক নজির স্থাপন করেছে৷ পূর্বেও আগরতলায় আগর শিল্পকে নিয়ে প্রদর্শনী স্টল বসানো হয়েছিল৷

লাউস থেকে একটি প্রতিনিধি দল ত্রিপুরায় এসে একশো কোটি টাকার আগর চিপস ও ওয়েলে বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছে৷ তবে তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারের উদ্যোগেই৷

এদিকে বিদেশ থেকে আগর ব্যবসায় বিনিয়োগের খবর পেয়ে একরাশ আশা বুকে নিয়ে উত্তর ত্রিপুরা জেলার কদমতলার সানীয় আগর ব্যবসায়ীরা দেখে করতে চান ঐ প্রতিনিধি দলটির সাথে৷ কিন্তু বৃষ্টির কারনেই ঐ প্রতিনিধি দল ফেরত যেতে হল৷ কিন্তু দাবি উঠছে ত্রিপুরা অসম সীমান্তের কদমতলা এলাকায় আগর হাট তৈরীর৷ তবে যেহেতু রাজ্যের রাজধানী আগরতলা, আর তাতে যাতায়াতের সুবন্দোবস্ত সেখানেই রয়েছে৷ সেক্ষেত্রে আগরতলাতেই আন্তর্জাতিক আগর হাট স্থাপনের জোরালো দাবি উঠছে৷ নয়তো, এদিনের মতো রাজধানী ছেড়ে সুদূর ত্রিপুরা অসম সীমান্তে আসার পূর্বেই আগর ব্যবসায়ীদের স্বপ্ণ স্বপ্ণই না থেকে যায়৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top