News Flash

Image

Thief : পৃথক স্থানে চারটি গবাদী পশু চুরি

আগরতলা, ১০ মে : রাজ্যে গরু চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। গোমতী জেলার কাকড়াবন থানার জামজুড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে দুটি গবাদি পশু এবং করবুকের ঘোড়াকাপ্পা সীমান্ত এলাকা থেকে আরও দুটি গরু চুরি করে নিয়ে গেছে বাংলাদেশি চোরের দল। প্রতি রাতেই রাজ্যের কোন না কোন এলাকা থেকে একই কৌশলে গরু চুরির ঘটনা অব্যাহত রয়েছে।

জানা গেছে, কাকড়াবন থানা এলাকার জামজুড়ি ৫ নং ওয়ার্ডের রাজধনগর থেকে গতকাল রাতে দুটি গবাদিপশু চুরি করে নিয়ে গেছে চোরের দল। গরুর মালিকের নাম উত্তম সিং। বাড়ির মালিক জানিয়েছেন, গতকাল রাতে তার বাড়ির গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু চুরি যাওয়া গরু গুলি আটক করা সম্ভব হয়নি। গরুর মালিক জানিয়েছেন, গরুর উপর নির্ভর করে তাদের পরিবার প্রতিপালন হত। গরু গুলি চুরি করে নিয়ে যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

এদিকে, করবুকে ঘোড়া কাপ্পা সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশের চোরের দল দুটি গরু চুরি করে নিয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, সীমান্তে বিএসএফের টহলদারিতে গাফিলতি থাকার কারণেই বাংলাদেশি চোরের দল কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশ করে এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে। সীমান্ত এলাকায় বিএসএফের টহলদারি বাড়ানোর দাবি উঠেছে।

Releated Posts

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026

ঊনকোটিতে জেলা কার্যকর্তা সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: বিজেপির ঊনকোটি জেলা কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top