News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Rajbari : রাজবাড়িতে অনুষ্ঠিত হল মঙ্গলচণ্ডী পূজা
Image

Rajbari : রাজবাড়িতে অনুষ্ঠিত হল মঙ্গলচণ্ডী পূজা

আগরতলা, ১০ মে : মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় রাজবাড়িতে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল চন্ডী পূজা। প্রাচীন কাল থেকেই ঐতিহ্য মেনে রাজবাড়ীতে মঙ্গলচণ্ডীর পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান পুরোহিত।

তাঁর কথায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই সমস্ত রীতিনীতি মেনে রাজবাড়িতে এই পূজা শুরু হয়েছে। রাজবাড়ির পুরোহিতের দাবি, মহারানী তুলসীবতি স্বপ্নে  এই মঙ্গলচণ্ডী ঘট পেয়েছিলেন। আর তার পর থেকেই এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে রাজবাড়িতে। 

মূলত বৈশাখ মাসের সমস্ত মঙ্গল ও শণিবারে দেবীর এই রূপের পূজা হয়। দেবী মঙ্গল চণ্ডীর দুটি রূপে পূজা হয়। এক কমলে বিরাজিতা মূর্তি, অপরটি সিংহাসীনা মূর্তি। দেবী মঙ্গলচণ্ডী “চণ্ডীমঙ্গল” কাব্যের বর্ণিত সেই দেবী। হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবছরই  এই পূজা করে থাকেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top