News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : ড্রাগস সেবনকারীকে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা
Image

Arrested : ড্রাগস সেবনকারীকে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ খোয়াই থানা এলাকার লালটিলায় ড্রাগস সেবনকারী এক যুবককে হাতেনাতে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা৷ আটক নেশা সেবনকারী যুবকের নাম প্রসেনজিৎ সরকার৷ স্থানীয় বাসিন্দারা তাকে নেশা গ্রহণ করার সময় হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম দেন৷ তাকে আটকে রেখে খোয়াই থানার পুলিশকে খবর দেওয়া হয়৷

খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ছুটে এসে সেখান থেকে ওই নেশা সেবনকারীকে আটক করে থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ লালটিলা এলাকার বাসিন্দারা জানিয়েছেন গত বেশ কয়েক মাস ধরেই লালটিলা এলাকায় ড্রাগস সেবনকারীদের আড্ডাখানা পরিলক্ষিত হচ্ছে৷ এই ভয়াবহ প্রবণতায় এলাকার যুব সমাজ মারাত্মকভাবে আকৃষ্ট হতে শুরু করেছে৷ তাতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ নেশা সেবনকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top