News Flash

  • Home
  • বিদেশ
  • Stop : রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত জাপানের
Image

Stop : রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত জাপানের

টোকিও, ৯ মে (হি.স.) : রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক ভাষণে একথা জানান।

কিশিদা জানান, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় টোকিও জি সেভেন জোটের সদস্য হিসেবে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি বন্ধ করবে। রবিবার জি সেভেন নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন।

জাপান সরকারের প্রকাশিত একটি বিবৃতিতে প্রধানমন্ত্রী কিশিদা আরও বলেন, “জ্বালানি আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল একটি দেশের জন্য এটি খুব কঠিন সিদ্ধান্ত। তবে বর্তমান সময়ে জি সেভেন জোটের ঐক্যবদ্ধ থাকাটা সবচেয়ে জরুরি।”

জাপানের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এর পঞ্চম বৃহত্তম সরবরাহকারী দেশ রাশিয়া। তবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও এর পরিণতি থেকে বাঁচতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ সৃষ্টি করতে চাইছে পশ্চিমা জোট। তাই জি সেভেনভুক্ত দেশগুলো রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ বা পর্যায়ক্রমে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার সর্বশেষ প্রচেষ্টা এটি।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top