News Flash

Image

Accident : যান দুর্ঘটনায় বলি এক, আহত ৯

ফটিকরায়, ৯ মে : সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং নয়জন আহত হয়েছেন। সোমবার সকালে ফটিকরায় রাধানগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, কাঞ্চনবাড়ি মশাউলি এলাকায় একটি বিয়ে বাড়ির কাজ সেরে একটি ডেকোরেটরের গাড়ি ফিরছিল। আজ সকালে ফটিকরায় রাধানগর এলাকায় আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তাতে চালকসহ মোট ৯ জন আহত হন এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, পেশায় শ্রমিক শ্রীদাম দাস(২২)-র ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহত নয়জনের চিকিৎসা চলছে কৈলাশহর  জেলা হাসপাতালে।

এদিকে, দুর্ঘটনার কবলে পড়ে মালবাহী গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। জানা গেছে গাড়ির চালক সঞ্জীব সিনহা চাকুরিচ্যুত শিক্ষকদের মধ্যে একজন। চাকরি হারানোর পর ডেকোরেটরের ব্যবসা শুরু করেন। এরই মধ্যে আজ কাঞ্চনবাড়ি থেকে আসার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় নিহত শ্রীদাম দাসের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top