News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: মানকাচরের ভারত-বাংলা সীমান্ত পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহের
Image

Amit Shah: মানকাচরের ভারত-বাংলা সীমান্ত পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহের

মানকাচর (অসম), ৯ মে (হি.স.) : পূৰ্বনিৰ্ধারিত কাৰ্যসূচি অনুযায়ী আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সহ কয়েকজন মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়ে নিম্ন অসমের মানকাচরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদৰ্শন করেছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ। গুয়াহাটি থেকে হেলিকপ্টারে মানকাচরের অসম-মেঘালয় সীমান্তবর্তী কামাখ্যাবাড়ি হেলিপ্যাডে বেলা ১১টা নাগাদ অবতরণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এখানে অবতরণ করে সোজা মা-কামাখ্যা মন্দিরে যান তিনি। দেবী কামাখ্যার পুজো করে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাহাপাড়ায় সীমান্ত সুরক্ষা চৌকির পাশে কালো নদী সেতুর ওপর দিয়ে যান জি-১ টাওয়ার পরিদর্শনে। এর পর ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদৰ্শন করে বিএসএফ অফিসারদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বেলা ১২ নাগাদ কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ এখান থেকে চলে যান অসম-মেঘালয় সীমান্তে মেঘালয়ের ভূখণ্ডে অবস্থিত মানকাচর বিএসএফ ক্যাম্পে। সেখানে বিএসএফ-এর শীৰ্ষ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। বিএসএফ ক্যাম্পে মধ্যাহ্ন ভোজন করে হেলিকপ্টারে চলে যান তামুলপুরে।

তামুলপুর জেলার ভুটান সীমান্তবৰ্তী নাগ্ৰিজুলি পুলিশ ফাঁড়ির অন্তৰ্গত কালচেনিতে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে বিএসএফ-এর যে সর্ববৃহৎ অস্ত্ৰভাণ্ডার নিৰ্মাণের প্ৰস্তুতি চলছে, তার ভূমিপূজন ও শিলান্যাস করবেন।

স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহের সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা, অসামরিক সরবরাহ দফতরের মন্ত্ৰী রঞ্জিতকুমার দাস সহ কয়েকজন মন্ত্ৰী-বিধায়ক এবং রাজ্যের সাধারণ ও পুলিশ প্রশাসনিক এবং বিএসএফ-এর শীৰ্ষ আধিকারিকগণ।

Releated Posts

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026

ভারত-কানাডা বিশ্বের সবচেয়ে স্বাভাবিক অংশীদার, বাণিজ্য চুক্তির চেয়েও গভীর দুই দেশের বন্ধন: নির্মলা সীতারামন

টরন্টো, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত ও কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক…

ByByNews Desk Aug 26, 2026

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top