News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mansukh Mandaviya: স্বাস্থ্যকে সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলা সময়ের চাহিদা : মনসুখ মান্ডভিয়া
Image

Mansukh Mandaviya: স্বাস্থ্যকে সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলা সময়ের চাহিদা : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ৯ মে (হি.স.) : স্বাস্থ্যকে সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলা সময়ের চাহিদা। বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সোমবার দিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজে ডেডিকেটেড ওপিডি এবং আইপিডি ব্লকের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এছাড়াও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া এদিন বলেছেন, “জনগণের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার দায়িত্ব কার? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং স্বাস্থ্যকর্মী বাহিনীর। আমরা সবাই স্টেকহোল্ডার…স্বাস্থ্যকে সহজলভ্য এবং সাশ্রয়ী করা সময়ের চাহিদা।”

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আরও বলেছেন, “গত বৃহস্পতিবার, শুক্র এবং শনিবার, আগামী ২৫ বছরের জন্য স্বাস্থ্য সেক্টরের রোডম্যাপ নিয়ে আলোচনা করার জন্য সমগ্র দেশের সমস্ত স্বাস্থ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মধ্যে একটি ৩ দিনের চিন্তন শিবির অনুষ্ঠিত হয়েছিল।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “সমস্ত রাজ্য এক বা অনন্য সর্বোত্তম অনুশীলন বাস্তবায়ন করছে – কীভাবে এটি সর্বজনীনভাবে প্রয়োগ করা যেতে পারে – এটি ব্যাপকভাবে আলোচনা করা হয়েছিল এবং তার ভিত্তিতে আগামী ২৫ বছরের জন্য স্বাস্থ্য সেক্টরের একটি রোডম্যাপ তৈরি করা হবে।”

Releated Posts

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026

ভারত-কানাডা বিশ্বের সবচেয়ে স্বাভাবিক অংশীদার, বাণিজ্য চুক্তির চেয়েও গভীর দুই দেশের বন্ধন: নির্মলা সীতারামন

টরন্টো, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত ও কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক…

ByByNews Desk Aug 26, 2026

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top