News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: কামারেড্ডিতে লরি ও অটো ট্রলির সংঘর্ষে মৃত ৯; আহত ১৭ জন, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: কামারেড্ডিতে লরি ও অটো ট্রলির সংঘর্ষে মৃত ৯; আহত ১৭ জন, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী

কামারেড্ডি ও নয়াদিল্লি, ৯ মে (হি.স.): তেলেঙ্গানার কামারেড্ডি জেলায় লরি ও অটো ট্রলির সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। হতাহতরা ইয়েল্লারেড্ডিতে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। কামারেড্ডি জেলার নিজামসাগরের হাসানপল্লি গেটে নিয়ন্ত্রণ হারিয়ে অটো ট্রলিতে ধাক্কা মারে একটি লরি, তাতেই ৯ জনের মৃত্যু হয়েছে। কামারেড্ডির পুলিশ সুপার শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন, এই দুর্ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ও লরির চালককে চিহ্নিত করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় নিজামসাগরের হাসানপল্লি গেটে নিয়ন্ত্রণ হারিয়ে অটো ট্রলিতে ধাক্কা মারে একটি লরি। সংঘর্ষের তীব্রতা এতটাই জোরালো ছিল যে অটো ট্রলিটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের, পরে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ইয়েল্লারেড্ডিতে একটি অনুষ্ঠান থেকে পিটলামে ফিরছিলেন হতাহতরা। সেই সময় নিজামসাগরের দিকে যাচ্ছিল লরিটি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৯ জনের।

তেলেঙ্গানার কামারেড্ডি জেলার এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনকে দুই লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

Releated Posts

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026

ভারত-কানাডা বিশ্বের সবচেয়ে স্বাভাবিক অংশীদার, বাণিজ্য চুক্তির চেয়েও গভীর দুই দেশের বন্ধন: নির্মলা সীতারামন

টরন্টো, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত ও কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক…

ByByNews Desk Aug 26, 2026

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top