News Flash

Image

Attack : বনদস্যুদের হামলায় গুরুতর আহত বনকর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ৩৬ মাইল এলাকায় কাঠ পাচার বিরোধী অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন একজন বনকর্মী৷ আক্রান্ত বনকর্মীর নাম শংকর গোয়ালা৷ সহকর্মী জওয়ানরা তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসেন৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷

ঘটনার বিবরণে জানা যায় সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রতিনিয়ত বনদস্যুরা গাছ কেটে কাঠ পাচার করে চলেছে৷ গত কয়েকদিন ধরেই বনদপ্তর এর কর্মীরা বনদস্যুদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে তল্লাশি অভিযানের সামিল হয়েছে৷ তল্লাশি চালাতে গিয়ে বনদপ্তর এর কর্মীরা ব্যাপক সাফল্য পেতে শুরু করেছে৷ এ ধরনের অভিযান চালাতে গিয়ে শনিবার রাতে বনদস্যুদের হাতে আক্রান্ত হয়েছে বনদপ্তর এর কর্মী শংকর গোয়ালা৷ এ ব্যাপারে মুঙ্গিয়াকামি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ হামলাকারী বনদস্যুদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top