News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Blood Donation Camp : টাউন ইন্দ্রনগর সংহতি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

Blood Donation Camp : টাউন ইন্দ্রনগর সংহতি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ টাউন ইন্দ্রনগর সংহতি ক্লাবের উদ্যোগে রবিবার এক মহতী রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার৷ এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন বর্তমান সময়ে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে৷ সংকট মোকাবেলায় ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা ও সামাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে৷ মুমূর্ষ রোগীর চিকিৎসার প্রয়োজনে সকলকে রক্তের মজুদ নিশ্চিত করতে হবে৷ ইন্দ্রনগর এর সংহতি ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করেছে তাতে সন্তোষ প্রকাশ করে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন পৌরনিগমের মেয়র৷ আগামী দিনেও এ ধরনের সামাজিক কাজকর্মের এগিয়ে আসার জন্য তিনি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷

এদিন রক্তদান শিবির ছাড়াও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে উপস্থিত জনগণ চিকিৎসা চক্ষু চিকিৎসা করিয়ে ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন৷ এদিকে রাজধানী আগরতলা শহরের শান্তি পাড়া ঐকতান সংঘ রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ ডাক্তার মানিক সাহা৷ রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ডাক্তার মানিক সাহা বলেন রক্তদান  মহৎ কাজ৷ রক্তদানে সমাজের সকল অংশের জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ রক্তদান শিবির কে কেন্দ্র করে ঐকতান সংঘের সদস্য সদস্য সহ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top