News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শিবমের ঝড়ো শতরান, বাইখোড়া মাঠে রানের বণ্যা
Image

Cricket : শিবমের ঝড়ো শতরান, বাইখোড়া মাঠে রানের বণ্যা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।। শান্তিরবাজারে রানের বণ্যা। বাইখোড়া স্কুল মাঠে। দুই ইনিংসে মোট রান হয় ৬০০। শেষ পর্যন্ত জয় পায় চুং কাউ থাংগা দল। ৩৮ রানে পরাজিত করলো ব্রু জোয়াইন মথৌ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র পুরুষদের চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটে। রবিবার অনুষ্ঠিত ম্যাচে চুং কাউ থাংগা দলের গড়া ৩১৯ রানের জবাবে ব্রু জোয়াইন মথৌ দল ২৮১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শিবম শতরান করেছেন।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চুং কাউ থাংগা দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৯ রান করে। দলের পক্ষে শিবম ৯১ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৬, নীহাল চন্দ্র শ্রীবাস্তব ৬০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৫,ক্লিন্টন রিয়াং ৫৩ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯, সুনীল রিয়াং ৩১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং অভিনন্দন রিয়াং ১১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ (‌অপ:‌) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। ব্রু জোয়াইন মথৌ দলের পক্ষে অলয় দেববর্মা (‌২/‌৪২), রাম কিশোর রিয়াং (‌২/‌৫০) এবং প্রদীপ দেববর্মা (‌২/‌৬৭) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ব্রু জোয়াইন মথৌ দল ৪৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮১ রান করতে সক্ষম হয়। লড়াই দুর্দান্ত করলেও প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিলো না। দলের পক্ষে ওপেনার উমেশ রিয়াং ৯৮ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৩ (‌অপ:‌), এন ভাসান্তন দেওয়ান ৩৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌‌‌ ৫০,প্রদীপ দেববর্মা ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, বীতেন্দ্র রিয়াং ৪৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং অলয় দেববর্মা ৪৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৫১ রান। চুং কাউ থাংগা দলের পক্ষে নীহাল চন্দ্র শ্রীবাস্তব (‌৫/‌৬১) এবং মতেন্দ্র রিয়াং (‌২/‌৬৫) সফল বোলার।‌‌

Releated Posts

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top