News Flash

  • Home
  • দিনের খবর
  • Suicide : দুই বান্ধবীর মধ্য তুমুল বচসা-বিচ্ছেদ, আগুন লাগিয়ে আত্মঘাতী তরুণী
Image

Suicide : দুই বান্ধবীর মধ্য তুমুল বচসা-বিচ্ছেদ, আগুন লাগিয়ে আত্মঘাতী তরুণী

বারাকপুর, ৮ মে (হি.স.) : দুই বান্ধবীর মধ্যে মনোমালিন্যের জেরেই বান্ধবীর বাড়ি গিয়েই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইছাপুরের আনন্দ মঠ এলাকায়। যদিও মৃতার পরিবার খুনের অভিযোগ তুলছে।

ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব ইছাপুরের আনন্দমঠের নবনীতা দাস এর সঙ্গে বারাকপুর পঞ্চানন তলার বাসিন্দা চর্চিতা বন্দ্যোপাধ্যায়ের। হঠাৎই তাদের মধ্যে বন্ধুত্বের বিচ্ছেদ ঘটে কয়েকদিন ধরে। কথাও বন্ধ ছিল দুই বান্ধবীর মধ্যে, এমনটাই জানা যায়। এরপর শনিবার সন্ধ্যেবেলা নবনীতার বাড়ি আসে চর্চিতা। সেই সময় তাদের মধ্যে ফের কথাকাটাকাটি হয় বলে জানা যায়। এরপরই নবনীতার বাড়ির দোতলায় গিয়ে গায়ে আগুন দেন চর্চিতা, দাবি এমনটাই।

এদিকে এই ঘটনার পরই এলাকার বাসিন্দারা ছুটে এসে সেই আগুন নেভায়। এরপর চর্চিতাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বিএন বোস হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ।

এই ঘটনায় নবনীতার বিরুদ্ধে আজ তরুণীর পরিবারের লোক নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top