News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19 : দেশে দৈনিক করোনা সংক্রমণ ৩,৪৫১ জন, মৃতের সংখ্যায় ফের উদ্বেগ
Image

Covid19 : দেশে দৈনিক করোনা সংক্রমণ ৩,৪৫১ জন, মৃতের সংখ্যায় ফের উদ্বেগ

নয়াদিল্লি, ৮ মে (হি.স.) : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য কম হলেও করোনা পরিসংখ্যানে তেমন স্বস্তি মিলছে না। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, এদিন ফের বেড়েছে অ্যাকটিভ কেস। অনেকটা বেড়েছে মৃতের সংখ্যাও।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৪৫১ জন। যা আগের দিনের থেকে খানিকটা কম। এর মধ্যে দিল্লিতেই ১ হাজার চারশোর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দিল্লির পাশাপাশি করোনা বাড়ছে কেরল এবং হরিয়ানাতেও। দুই রাজ্যেই গত ২৪ ঘণ্টায় চারশোর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। যা আগের দিনের থেকে বেশ খানিকটা বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৬৪ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৫৭ হাজার ৪৯৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৭৯ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

Releated Posts

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026

ভারত-কানাডা বিশ্বের সবচেয়ে স্বাভাবিক অংশীদার, বাণিজ্য চুক্তির চেয়েও গভীর দুই দেশের বন্ধন: নির্মলা সীতারামন

টরন্টো, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত ও কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক…

ByByNews Desk Aug 26, 2026

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top