News Flash

  • Home
  • প্রধান খবর
  • Fire: জামশেদপুরে টাটা ইস্পাত কারখানায় ভয়াবহ আগুন, আহত অন্তত ২ শ্রমিক
Image

Fire: জামশেদপুরে টাটা ইস্পাত কারখানায় ভয়াবহ আগুন, আহত অন্তত ২ শ্রমিক

জামশেদপুর, ৭ মে (হি.স.) : শনিবার কাজ চলাকালীন দিনেদুপুরে ভয়াবহ বিস্ফোরণ জামশেদপুরের টাটা স্টিলের কারখানায়। নিমেষেই ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ আগুন আর ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। কারখানা সূত্রে খবর, এখনও পর্যন্ত ২ জনের আহত হওয়ার খবর মিলছে। এঁদের ভর্তি করা হয়ে টাটা হাসপাতালে। তবে এত বড় বিস্ফোরণের জেরে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে জানা যায়নি। ইতিমধ্যে দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

জামশেদপুরের টাটা স্টিলের কারখানা উৎপাদন ক্ষমতায় অন্যান্য প্ল্যান্টের চেয়ে অনেকটা এগিয়ে। প্রচুর কর্মী এই শাখায় কাজ করেন। শনিবার কাজের সময়ে সকলেই কাজে মগ্ন ছিলেন তাঁরা। এমনই সময়ে ঘটে দুর্ঘটনা। বিস্ফোরণের প্রচণ্ড শব্দ কানে আসে। তারপরই দাউদাউ আগুন নজরে আসে সকলের। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সকলে প্রাণভয়ে কারখানা ছেড়ে পালাতে চান। খবর পেয়ে তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা ছুটে যান। দমকলের ৫টি ইঞ্জিন কারখানার বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। বেশ খানিকক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। আশেপাশে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সেদিকেও বাড়তি নজর দেন দমকলকর্মীরা।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top