News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইন্দোরে আগুনে মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ শিবরাজের, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা
Image

ইন্দোরে আগুনে মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ শিবরাজের, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

ইন্দোর, ৭ মে (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরের একটি আবাসনে ৭ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আগুনে ৭ জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, যদি কারও বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি প্রমাণিত হয়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মৃতদের পরিজনকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

শনিবার ভোররাতে ইন্দোরের বিজয় নগর থানার অন্তর্গত স্বর্ণবাগ কলোনিতে অবস্থিত একটি ভবনে আগুন লাগে, বিধ্বংসী আগুনে ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। দমকল অফিসার জানিয়েছেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে। আগুন নেভাতে প্রায় ৩ ঘন্টা সময় লাগে।”

Releated Posts

ভারত-কানাডা বিশ্বের সবচেয়ে স্বাভাবিক অংশীদার, বাণিজ্য চুক্তির চেয়েও গভীর দুই দেশের বন্ধন: নির্মলা সীতারামন

টরন্টো, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত ও কানাডাকে বিশ্বের ‘সবচেয়ে স্বাভাবিক অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক…

ByByNews Desk Aug 26, 2026

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top