News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : কলমচৌড়া থানার পুলিশ চার রোহিন্দা পাচারকারীকে আটক করেছে
Image

Arrested : কলমচৌড়া থানার পুলিশ চার রোহিন্দা পাচারকারীকে আটক করেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ কলমচৌড়া থানার পুলিশ পুটিয়া সীমান্ত গ্রাম থেকে রোহিঙ্গা পাচারকারী সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে৷ ধৃতরা হলো বাদল মিয়া, মাধব মিয়া, রাজিব মিয়া এবং আকরাম হোসেন৷ তাদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে পুলিশ জানিয়েছে পুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে রোহিঙ্গাদের পাচার করা হচ্ছে৷ ইতিপূর্বে বেশ কিছু সংখ্যক রোহিঙ্গা পুরুষ মহিলা ও শিশুদের পাচার করা হয়েছে বলে অভিযোগ৷ রোহিঙ্গা পাচারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কলমচৌড়া থানার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪ পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷

উল্লেখ্য ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রতিনিয়ত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে রাজ্যে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে অন্যান্য রাজ্যে পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে৷ পুলিশ রোহিঙ্গা পাচার রোধে কঠোর মনোভাব গ্রহণ করেছে বলেও জানিয়েছে৷ যে চারজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এ সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ গোটা চক্রকে জালে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top