News Flash

  • Home
  • খেলা
  • করোনা সংক্রমণ বাড়ছে চিনে, আপাতত বাতিল এশিয়ান গেমস
Image

করোনা সংক্রমণ বাড়ছে চিনে, আপাতত বাতিল এশিয়ান গেমস

বেজিং, ৬ মে (হি. স.) : চিনে হু হু করে বাড়ছে করোনা সংক্রণ। সংক্রমণে লাগাম টানতে সে দেশের বহু প্রদেশে জারি করা হয়েছে লকডাউন। এবার সংক্রমণে লাগাম টানতে চলতি বছরের এশিয়ান গেমস বাতিল হয়ে গেল। অলিম্পিক কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছে, ১৯তম এশিয়ান গেমস, যা শুরু হওয়ার কথা ছিল আগামী ১০ সেপ্টেম্বর থেকে, সেটি বাতিল করা হয়েছে।

ডিরেক্টর জেনারেল অব অলিম্পিক কাউন্সিল অব এশিয়া-র শীর্ষকর্তা হুসেন আল মুসাল্লাম এপ্রিল মাসে জানিয়েছিলেন, চিনে যে ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে এশিয়ান গেমস বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই আশঙ্কায় এবার সত্যি হল। চিনের সরকারি প্রচারমাধ্যম গ্লোবাল টাইমস-য়ে আসন্ন এশিয়ান গেমস বাতিলের খবর দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে বাতিল সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। জানিয়ে দেওয়া হয়েছে, এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে। এশিয়ান গেমস হওয়ার কথা ছিল হ্যাংঝাউ প্রদেশে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দেশের করোনা সংক্রমিতদের সংখ্যাগরিষ্ঠ এই প্রদেশের বাসিন্দা। প্রদেশের বাসিন্দারা কার্যত গৃহবন্দী।

প্রসঙ্গত, চিনে করোনা সংক্রমণে লাগাম টানতে সে দেশের বহু প্রদেশে জারি করা হয়েছে কড়াকড়ি লকডাউন। যার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ভয়াবহ সঙ্কট দেখা দিয়েছে। মিলছে না জীবনদায়ী ওষুধ।

Releated Posts

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top