News Flash

  • Home
  • খেলা
  • Cricket : অনূর্ধ্ব-১৫ ফাইনালিস্ট ওয়েস্ট ও নর্থ জোনের রিহার্সেল ম্যাচ শুক্রবার
Image

Cricket : অনূর্ধ্ব-১৫ ফাইনালিস্ট ওয়েস্ট ও নর্থ জোনের রিহার্সেল ম্যাচ শুক্রবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মে।। একদিন বিরতি কাটিয়ে আগামীকাল দুই দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। ওয়েস্ট জোনের ছেলেরা খেলবে নর্থ জোনের বিরুদ্ধে। খেলা হবে নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। ক্রিকেট মহলে ম্যাচটিকে একপ্রকার রিহার্সেল ম্যাচ হিসেবে বলা হচ্ছে। কেননা, আগামী ৮ ও ৯ মে দুইদিনে, দুই ইনিংসের ফাইনাল ম্যাচে এই দুই দল-ই পরস্পরের মুখোমুখি হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৫ আন্ত:জোনাল রাজ্যস্তরীয় ক্রিকেট টুর্নামেন্টের কথা বলা হচ্ছে। লীগ পর্যায়ে তৃতীয় তথা অন্তিম রাউন্ডের খেলা আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে।

ইতিমধ্যে ওয়েষ্ট জোন এবং নর্থ জোন চারদলীয় সিঙ্গেল লীগের প্রথম দুই রাউন্ডে জয় অব্যাহত রেখে ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। প্রথম ম্যাচে নর্থ জুন ৩০ রানের ব্যবধানে সাউথ জোনকে এবং দ্বিতীয় ম্যাচে সেন্ট্রাল জোনকে ৫১ রানের ব্যবধানে পরাজিত করেছে। একইভাবে ওয়েষ্ট জোন প্রথম ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে সেন্ট্রাল জোনকে এবং দ্বিতীয় ম্যাচে ৮৮ রানের ব্যবধানে সাউথ জোনকে পরাজিত করে ফাইনাল খেলা খেলার টিকিট ছিনিয়ে নিয়েছে। পরপর দুই ম্যাচে বিজিত দুই দল সাউথ জোন এবং সেন্ট্রাল জোন আগামীকাল এমবিবি স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হবে। যদিও ম্যাচটি নিয়ম রক্ষার, তবুও যে দল জয়ী হবে, চারদলীয় আসরে কাগজে-কলমে সে দল তৃতীয় স্থানের স্বীকৃতি পাবে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top