News Flash

  • Home
  • দিনের খবর
  • সাম্বায় গোপন সুড়ঙ্গের হদিশ; বিএসএফ জানাল, অমরনাথ যাত্রা ভেস্তে দেওয়ার ছক বানচাল
Image

সাম্বায় গোপন সুড়ঙ্গের হদিশ; বিএসএফ জানাল, অমরনাথ যাত্রা ভেস্তে দেওয়ার ছক বানচাল

জম্মু, ৫ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরে সাম্বা জেলায় পাকিস্তান সীমান্তের কাছে গোপন সুড়ঙ্গের খোঁজ পেল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ১৫০ মিটার লম্বা সুড়ঙ্গের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করার ছক কষেছিল পাক সন্ত্রাসবাদীরা। হয়তো আসন্ন অমরনাথ যাত্রায় হামলা চালানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসবাদীদের, বিএসএফ জানিয়েছে, অমরনাথ যাত্রা ভেস্তে দেওয়ার সন্ত্রাসী ছক বানচাল করে দেওয়া হয়েছে।

বিএসএফ সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় সাম্বার চক ফকিরা বর্ডার আউটপোস্ট এলাকায় টহলরত জওয়ানেরা সুড়ঙ্গটি চিহ্নিত করেন। প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি মাসে জম্মুর কঠুয়া জেলার হীরানগর সেক্টরে দু’টি সুড়ঙ্গ সনাক্ত করেছিল বিএসএফ। প্রায় ১৬ মাস পরে ফের সীমান্তে পাওয়া গেল জঙ্গি অনুপ্রবেশের ভূগর্ভস্থ পথ। ২০২০ নভেম্বরে সাম্বায় পাক সীমান্তের কাছে প্রায় ১৫০ মিটার লম্বা এক সুড়ঙ্গ খুঁজে পেয়েছিলেন বিএসএফ জওয়ানেরা।

সাম্বায় এই সুড়ঙ্গের হদিশ পাওয়ার পর জম্মুতে সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফ-এর ডিআইজি এস পি এস সাঁধু জানিয়েছেন, “এই সুড়ঙ্গের হদিশ পাওয়ার পর, আসন্ন অমরনাথ যাত্রা বিঘ্নিত করার জন্য পাকিস্তানি সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা ভেস্তে দিয়েছে বিএসএফ। সুড়ঙ্গটি খুব সম্প্রতি খনন করা হয়েছিল এবং পাকিস্তানের দিক থেকে উৎস। সুড়ঙ্গের মুখ প্রায় ২ ফুট চওড়া। এ পর্যন্ত ২১টি বালির ব্যাগ, যা সুড়ঙ্গের প্রস্থানকে শক্তিশালী করতে ব্যবহৃত, উদ্ধার করা হয়েছে।”

বিএসএফ-এর আইজি (জম্মু ফ্রন্টিয়ার) ডি কে বোরা জানিয়েছেন, ৪ মে সন্ধ্যা ৫.৩০ মিনিট নাগাদ সফলতা পেয়েছি আমরা। বিএসএফ জওয়ানরা ওই সুড়ঙ্গের খোঁজ পান। তল্লাশি চালানোর সময় বালির ব্যাগ পাওয়া গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, সুড়ঙ্গটি ১৫০ মিটার লম্বা, সীমান্তের কাঁটাতার থেকে ১০০ মিটার। আসন্ন অমরনাথ যাত্রার আগে সীমান্তের ওপার থেকে সন্ত্রাসী হামলা রুখতে আমরা সাফল্য পেয়েছি।”

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top