News Flash

  • Home
  • দেশ
  • Mamata Banerjee: “আমরা যেটা বলি সেটা করি, অন্যেরা সেটা করে না“— মমতা বন্দ্যোপাধ্যায়
Image

Mamata Banerjee: “আমরা যেটা বলি সেটা করি, অন্যেরা সেটা করে না“— মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৫ মে (হি. স.) : “আমরা যেটা বলি সেটা করি। অন্যেরা সেটা করে না। বরং কুৎসা করে। আমরা করি লক্ষ্মীর ভান্ডার, ওরা করে কুৎসার ভান্ডার!“ বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের টাকা বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা থেকে মহিলারা এসেছিলেন। তাঁদের হাতে সেই টাকা তুলে দেন। তিনি বলেন, “আজ ৫ মে। গত বছর এই দিনে আপনাদের আশীর্বাদে আমার শপথ নেওয়ার সুযোগ হয়েছিল তৃতীয় বারের জন্য। আজকের দিন মা মাটি মানুষকে উৎসর্গ করতে চাই। সে জন্যই বেছে নিয়েছি আমাদের সমাজের মূল প্রাণ, আমার মা-বোনেরা, যাঁরা ঘরের লক্ষ্মী।

আজ এক বছর বাদে গর্ব করে বলতে পারি প্রত্যেকটা প্রতিশ্রুতিই কার্যকর করেছি। এক কোটি ৫১ লক্ষ আগেই লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। বিজিবিএস-এ আরও ৫ লক্ষ দেওয়া হয়েছে। ২০ লক্ষ বাকি ছিলেন। তাঁদের অ্যাকাউন্টে আজ পৌঁছে গিয়েছে।“

২০২১ সালের ২ মে রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় আসার আগেই ভোটের প্রচারে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেছিলেন মমতা। তখন জানিয়েছিলেন, জিতে ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে দেবে তাঁর সরকার। সাধারণ পরিবারের মেয়েরা মাসে ৫০০ টাকা করে বছরে মোট ৬ হাজার টাকা পাবেন। পিছিয়ে পড়া শ্রেণিভুক্তেরা পাবেন প্রতি মাসে এক হাজার টাকা করে বছরে ১২ হাজার টাকা।

Releated Posts

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026

গ্রেটার নয়ডায় ইলেকট্রনিক্স কারখানায় আগুন, উদ্ধার অভিযানে প্রাণ গেল দুই দমকলকর্মীর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক্স উৎপাদনকারী কারখানায় আগুন নেভানোর সময় দেওয়াল ও লোহার বিম…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top