News Flash

  • Home
  • বাণিজ্য
  • Stock Market: বৃহস্পতিবার আশা জাগিয়ে খুলল শেয়ারবাজার
Image

Stock Market: বৃহস্পতিবার আশা জাগিয়ে খুলল শেয়ারবাজার

মুম্বাই, ৫ মে (হি. স.) : বুধবার ২ শতাংশের বেশি পতনের পর বৃহস্পতিবার আশা জাগিয়ে খুলল শেয়ারবাজার।

সকাল সাড়ে দশটার মধ্যেই ১.৪৪ শতাংশ বেড়ে যায় নিফটির সূচক। পিছিয়ে থাকেনি সেনসেক্সও। বাজারে ভাল কেনাকাটার কারণে পাল্লা ভারী থাকে।আজ সেনসেক্স ৫৮৬ পয়েন্টের ‘গ্যাপ আপে’ ৫৬,২৫৫.৯১ পয়েন্টে খুলেছে। সকাল থেকেই ১ শতাংশের বেশি ওপরে দৌড়চ্ছিল সূচক। বাজার খুলতেই নিফটিও ১ শতাংশের বেশ উঠে যায়। এটি ১৭৭ পয়েন্ট বেড়ে ১৬,৮৫৪.৭৫ এ খুলতে সক্ষম হয় নিফটির সূচক। বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স ৬০০ পয়েন্ট বেড়েছে।

এদিন নিফটির ৫০টির মধ্যে ৪৫টি স্টক সবুজ চিহ্নে লেনদেন করছে। পতন দেখা গিয়েছে ৫টি স্টকে৷ ব্যাঙ্ক নিফটি ৪০০ পয়েন্ট ওপরে ৩৫,৬৫৫ স্তরে লেনদেন করছে।সেক্টরাল ইনডেক্সের কথা বললে, আইটি, ব্যাঙ্কিং ও এফএমসিজি স্টক আজ বাড়তে দেখা যাচ্ছে। ধাতব ও আর্থিক শেয়ারগুলিও ভাল শক্তির সঙ্গে লেনদেন করছে। সেই দিক দিয়ে দেখলে মিডিয়া স্টক আজ নিচে নেমেছে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top