News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা মোদী ও ইমানুয়েলের মধ্যে, উদ্বেগ প্রকাশ দুই রাষ্ট্রনেতার
Image

ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা মোদী ও ইমানুয়েলের মধ্যে, উদ্বেগ প্রকাশ দুই রাষ্ট্রনেতার

প্যারিস, ৫ মে (হি.স.): তিন দিনের ইউরোপ সফরের শেষ পর্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের দ্বন্দ্ব নিয়ে আলোচনা হয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন উভয়েই। ইউক্রেনে নিরাপরাধ মানুষকে হত্যার নিন্দা করেছে উভয় দেশ। ইউক্রেনে অবিলম্বে ‘সংঘর্ষ বিরতির’ আহ্বান জানিয়েছে ভারত ও ফ্রান্স।

কিছু দিন আগেই ফরাসি প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তাঁকে জয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর প্যারিসে সাক্ষাৎ হল দুই নেতার। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবনের বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনায় দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও উঠে এসেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যদিও এ বিষয়ে সবিস্তারে কিছু জানা যায়নি এখনও। ইউক্রেনে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছে ভারত ও ফ্রান্স। সাধারণ নাগরিকের হত্যারও নিন্দা করেছেন তাঁরা।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top