শিমলা, ৫ মে (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৪ জন সদস্য। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে শিমলা জেলার রোহরু মহকুমার অন্তর্গত চুপাড়ির কাছে। রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি।
সামলি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। দুর্ঘটনায় মৃতদের নাম-নীতু (৩৫), আশিষ (২৮), ত্রিলোক (৩৫) ও দেবেন্দ্র (৪৮)। তাঁদের বাড়ি জুব্বালের ভোলাদে।



















