News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ধর্মনগরে আন্তঃ স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
Image

Cricket : ধর্মনগরে আন্তঃ স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মে।। পরিত্যক্ত হলো ধর্মনগর স্কুল ক্রিকেট ফাইনাল ম্যাচ। বৃষ্টিতে মাঠে জল জমে থাকায়। সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার হবে ফাইনাল ম্যাচটি। ধর্মনগর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে। ফাইনালে গোল্ডেন ভ্যালী স্কুল খেলবে বি বি আই-এর বিরুদ্ধে।

বুধবার ভোর রাতে বৃষ্টির পর এদিন সকালেও হয় বৃষ্টি। তারপরও মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন এদিন ম্যাচটি সম্পন্ন করার জন্য। কিন্তু বাধ সাজে আবারও বৃষ্টি। তবে খুশির খবর এদিন দুপুরের পর রৌদ্র উঠে। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব বাবলু দত্ত বলেন, রাতে যদি আর বৃষ্টি না হয় তাহলে বৃহস্পতিবার হবে ফাইনাল ম্যাচ। নতুবা প্রথম ডিভিশন ক্রিকেটের মাঝে ফাইনাল ম্যাচটি করা হবে।

উল্লেখ্য, ৩০ এপ্রিল, প্রথম সেমিফাইনালে গোল্ডেন ভ্যালী স্কুলকে হারিয়ে বি.বি.আই ফাইনালে পৌঁছে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে নর্থ পয়েন্ট স্কুলকে হারিয়ে গোল্ডেন ভ্যালী স্কুল ফাইনালে খেলার ছাড়পত্র পায়। নর্থ পয়েন্ট স্কুল পেয়েছে তৃতীয় স্থানের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top