News Flash

  • Home
  • খেলা
  • BCCI: সাংবাদিক বোরিয়া মজুমদারকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল বিসিসিআই
Image

BCCI: সাংবাদিক বোরিয়া মজুমদারকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল বিসিসিআই

মুম্বই, ৪ মে (হি.স.) : ক্রিকেটার ঋদ্ধিমান সাহার পক্ষেই রায় দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলার উইকেটরক্ষককে হুমকি দেওয়ার অভিযোগে সাংবাদিক বরিয়া মজুমদারকে ২ বছরের জন্য নির্বাসিত করল বিসিসিআই।

বলা হয়েছে, এই সময়ের মধ্যে তিনি বোর্ড আয়োজিত কোনও ম‌্যাচ বা ইভেন্ট কভার করতে পারবেন না। সমস্ত রাজ‌্য ক্রিকেট সংস্থাকে সেই নির্দেশিকা নাকি দিয়ে দেবে বোর্ড। বলে দেওয়া হবে, অভিযুক্ত সাংবাদিককে মাঠেও ঢুকতে দেওয়া যাবে না। এমনকী, আইসিসিকেও চিঠি লিখে অভিযুক্ত সাংবাদিককে ‘ব্ল‌্যাকলিস্ট’ করতে বলা হচ্ছে।
কিছুদিন আগে সাক্ষাৎকার না দিতে চাওয়ায় এক সাংবাদিক রীতিমতো ‘হুমকি’র সুরে হোয়াটসঅ‌্যাপ করেছিলেন ঋদ্ধিমানকে। নাম প্রকাশ না করেই সেই চ‌্যাট সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করে দেন বাংলার উইকেটকিপার। যা নিয়ে ভারতীয় ক্রিকেটে তোলপাড় পড়ে যায়। অভিযুক্ত সাংবাদিক আবার পালটা দাবি করেন, তার চ্যাটের বিকৃত স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋদ্ধি। গোটা ঘটনা খতিয়ে দেখতে বোর্ড তিন সদস্যের কমিটি গঠন করে। বোর্ডের ওই কমিটি ঋদ্ধিমান এবং অভিযুক্ত ওই সাংবাদিকের সঙ্গে কথাও বলেন। তারপর কমিটি নিজেদের রিপোর্ট জমা করে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top