News Flash

  • Home
  • বিদেশ
  • সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি, কাঠমান্ডু বিমানবন্দরে স্বাভাবিক বিমান পরিষেবা
Image

সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি, কাঠমান্ডু বিমানবন্দরে স্বাভাবিক বিমান পরিষেবা

কাঠমান্ডু, ৪ মে (হি.স.): অভ্যন্তরীণ টার্মিনাল বিল্ডিংয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। ‘বিমানবন্দর সম্পূর্ণ নিরাপদ’, এই বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঘরোয়া উড়ান পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার প্রেম নাথ ঠাকুর জানিয়েছেন, বিমানবন্দরে উড়ান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে।

অভ্যন্তরীণ টার্মিনাল বিল্ডিংয়ে সন্দেহজনক বস্তু দেখা গিয়েছে, বুধবার সকালে কেউ একজন ফোন করে এমনটাই জানায় বিমানবন্দর কর্তৃপক্ষকে। তৎক্ষণাৎ অভ্যন্তরীণ টার্মিনাল বিল্ডিং থেকে সমস্ত যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। চিরুনি তল্লাশি চালানো হয়, কিন্তু কিছুই পাওয়া যায়নি। পরে জানানো হয় বিমানবন্দর সম্পূর্ণ নিরাপদ। তারপরই উড়ান পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।

Releated Posts

গুপ্তচর সন্দেহে চার মাসের ভোগান্তি, দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশে আটকে মানসিকভাবে অসুস্থ ভারতীয় বৃদ্ধ

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস) : ভুলবশত ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পৌঁছে যাওয়ার পর গুপ্তচর সন্দেহে দীর্ঘদিন…

ByBySandeep Biswas Jul 8, 2026

ইরানকে আরও সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, প্রয়োজনে ফের নৌ অবরোধের ইঙ্গিত

আঙ্কারা, ৮ জুলাই (আইএএনএস) : ইরান হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র আরও বড় সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে বলে…

ByBySandeep Biswas Jul 8, 2026

পশ্চিম এশিয়ার উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ ভারতের, সব পক্ষকে সংযম ও আলোচনায় ফেরার আহ্বান

নয়াদিল্লি, ৮ জুলাই (আইএএনএস) : পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক হামলা এবং ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত।…

ByBySandeep Biswas Jul 8, 2026

মার্কিন শুল্ক প্রস্তাবের তীব্র বিরোধিতা ভারতের, ‘আইনি ও বাস্তবভিত্তিক ভিত্তির অভাব’, দাবি নয়াদিল্লির

ওয়াশিংটন, ৮ জুলাই (আইএএনএস) : ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন প্রস্তাবের তীব্র বিরোধিতা করল…

ByBySandeep Biswas Jul 8, 2026
Scroll to Top