News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অক্ষয় তৃতীয়া : মহা উৎসাহে অক্ষয় তৃতীয়া পালিত রাজ্যে
Image

অক্ষয় তৃতীয়া : মহা উৎসাহে অক্ষয় তৃতীয়া পালিত রাজ্যে

আগরতলা, ৩ মে : মঙ্গলবার ছিল অক্ষয় তৃতীয়া। দিনটিকে মহা উৎসাহের সাথে পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজধানী আগরতলায় লক্ষীনারায়ণ মন্দিরে হালখাতা যাত্রা ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে।

হিন্দুধর্মে এই দিনটির গুরুত্ব বিশেষ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি কিছু কেনাকাটা করার জন্য শুভ বলে বিবেচিত। অনেকে এদিন সোনা কিনে থাকেন। অনেক জায়গায় অক্ষয় তৃতীয়া ‘আখা তিজ’ নামেও পরিচিত। হিন্দু সম্প্রদায় ছাড়া জৈনরাও এই দিনটি পালন করেন।

অক্ষয় তৃতীয়ার দিনে ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশ এবং সম্পদ ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন। পয়লা বৈশাখের মতো অনেক দোকানে অক্ষয় তৃতীয়া থেকেও হালখাতা শুরু করা হয়। অনেক বাড়িতেও অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী পুজো করা হয়। বিভিন্ন মন্দিরেও পুজো দেন অনেকে।

কথিত আছে আজকের দিনে যা শুভ কাজ করা হয় তাই অক্ষত থাকে। এদিন রাজধানীর লক্ষ্মী নারায়ন মন্দিরে সকাল থেকেই পূজার্চনায় ব্রতী হন অনেকেই। মূলত সংসারের  সুখ শান্তি কামনাতেই এদিন পূজার্চনা করেন প্রত্যেকে।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top